School Admission (2027) - Authentication
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা
ঢাকা সেনানিবাস, ঢাকা - ১২০৬
(www.bafsk.edu.bd)
ভর্তি বিজ্ঞপ্তি (বাংলা ও ইংরেজি ভার্সন)
১। ২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা এর বাংলা এবং ইংরেজি ভার্সন এ নিম্নোক্ত শ্রেণিতে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
| ক্রমিক নং | শ্রেণি | ভার্সন | শাখা | ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন | |
|---|---|---|---|---|---|
| ২য় ও ৩য় | ৪র্থ থেকে ৯ম | ||||
| ক। | ৬ষ্ঠ ও ৭ম | বাংলা | দিবা | বাংলা-১৫ ইংরেজি-১৫ গণিত-২০ |
বাংলা-৩০ ইংরেজি-৩০ গণিত-৪০ |
| খ। | ২য়, ৪র্থ, ৭ম, ৮ম ও ৯ম | ইংরেজি | প্রভাতি | ||
| গ। | ২য় থেকে ৮ম | ইংরেজি | দিবা | ||
২। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকগণকে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে:
| ক। | কলেজ ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনের তারিখ | : | ০১ নভেম্বর ২০২৬ হতে ০৬ ডিসেম্বর ২০২৬ (রাত ১১৫৯ ঘটিকা পর্যন্ত) |
| খ। | অনলাইনে পূরণকৃত আবেদন পত্র প্রিন্ট করে কলেজে জমাদানের শেষ তারিখ | : | ০৭ ডিসেম্বর ২০২৬ |
| গ। | ভর্তি পরীক্ষা | : | ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার (সময়: সকাল ১০০০ ঘটিকা হতে ১২০০ ঘটিকা পর্যন্ত) |
| ঘ। | প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ (নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে) | : | ১৭ ডিসেম্বর ২০২৬ |
| ঙ। | সাক্ষাৎকার ও ভর্তি | : | ৩০ ডিসেম্বর ২০২৬ |
- সাক্ষাৎকারের সময় ফরমের সাথে প্রার্থীর ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এর মূল কপি দেখাতে হবে।
- বিমান বাহিনীতে কর্মরত সদস্যদের সন্তানদের ক্ষেত্রে নিজ নিজ ইউনিট অধিনায়ক হতে জন্ম তারিখ উল্লেখপূর্বক প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপি সাক্ষাৎকারের সময় ফরমের সাথে জমা দিতে হবে।
- সশস্ত্র বাহিনীতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত সামরিক/বেসামরিক সদস্যদের সন্তানদের ক্ষেত্রে বিমান সচিব/কর্মচারী পরিদপ্তর/রেকর্ড অফিস অথবা স্বস্ব ইউনিট হতে চাকুরী নথি অনুযায়ী নাম ও জন্ম তারিখ উল্লেখ পূর্বক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি সাক্ষাৎকারের সময় ফরমের সাথে জমা দিতে হবে।
- সাক্ষাৎকারের সময় ৭ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর ক্ষেত্রে অবশ্যই ৬ষ্ঠ শ্রেণিতে বোর্ড রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রমাণ হিসেবে eSIF তালিকা জমা দিতে হবে।
- সাক্ষাৎকারের সময় অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা/কর্মকর্তা/কর্মচারীদের সন্তান হলে তার প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষা বাবদ ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- অনিবার্য কারণে ভর্তি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের তারিখ পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ অফিস, নোটিশ বোর্ড ও কলেজ ওয়েবসাইট (www.bafsk.edu.bd) থেকে জানা যাবে।
তারিখঃ ১৭ অক্টোবর ২০২৬
মোঃ তানভীর রহমান
গ্রুপ ক্যাপ্টেন
অধ্যক্ষ
গ্রুপ ক্যাপ্টেন
অধ্যক্ষ